বাগেরহাটে অফিস সহায়ককে কুপিয়ে হত্যা

মোংলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২২, ০৩:০৯আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৩:০৯

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সমাজসেবা কার্যালয়ের অফিস সহায়ককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গাংনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম খান (২৮) গাংনী গ্রামের আবুল খানের ছেলে। তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নাঈমকে ডেকে বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে এলাকাবাসী ও স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাঈমের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের