গোয়েন্দা সূত্রের খবর বিপুল বিস্ফোরক, পাওয়া গেলো দুই প্যাকেট আতশবাজি

বেনাপোল প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ২০:০৩আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২:৪৮

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে দুই প্যাকেট আতশবাজি উদ্ধার করেছেন। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

একটি সরকারি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল টার্মিনালের বিজিবি তল্লাশি চৌকি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পাসপোর্টযাত্রীর নাম ইব্রাহিম কারিকার (৩১)। তিনি কলকাতার পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমা এলাকার বাসিন্দা। 

বিজিবি জানায়, গোয়েন্দা সূত্রে খবর আসে একজন ভারতীয় পাসপোর্টযাত্রী বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে বাংলাদেশে আসছেন। এমন খবরের ভিত্তিতে ওই যাত্রীর গতিবিধি লক্ষ্য করে ব্যাগ তল্লাশি করে দুই প্যাকেট আতশবাজি পাওয়া যায়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আতশবাজি জব্দ করা হয়েছে।

চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম বলেন, ‌‘ভারতীয় এক যাত্রীর ব্যাগ থেকে কিছু আতশবাজি জব্দ করা হয়েছে বলে শুনেছি। তার কাছে বড় ধরনের বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।’

তবে গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বেনাপোল গোয়েন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে আইসিপি প্যাসেঞ্জার টার্মিনালে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ ও ১০০ সেলযুক্ত শক্তিশালী দুই কার্টন বিস্ফোরক পাওয়া গেছে। ওই যাত্রীকে আটকের সময় বিজিবির সিও লে. কর্নেল মিনহাজ উপস্থিত ছিলেন।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের