দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির

নীলফামারী প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ১৯:২৬আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২০:৫০

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। তারপর নির্বাচনের কথা। এখন দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। যেন জনগণও মনে করে এখনই সময় নির্বাচনের। তারপর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব।’

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

লালমনিরহাটের পাটগ্রামের সাম্প্রতিক সহিংসতার উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে কীসের নির্বাচন! এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘দেশে দীর্ঘদিন ধরে “মব কালচার” চলছে। তবে এসব সহিংসতায় জামায়াতের কোনও কর্মী বা সমর্থক জড়িত নেই। ১৯৭২ সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলমান। আমরা মবের ঘোরবিরোধী। জামায়াতের কোনও কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই।

‘নিজ নিজ দলের নেতাদের উচিত এসব ঘটনায় জড়িতদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না: জামায়াত আমির
‘আমি বুঝতে পারতেছি না, এটা রাতের সরকার কিনা’, বিএনপিকে জামায়াত আমির
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি