প্রধান শিক্ষকের উপর কাউন্সিলরের হামলার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ 

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ১৭:১৫আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৭:১৫

কুষ্টিয়া শহরের লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত কাউন্সিলর ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করেন। প্রায় ঘণ্টাব্যাপী কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।

হামলায় আহত প্রধান শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের আঙিনার মধ্যে পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান আশা ইট, বালি, খোয়া রেখে দীর্ঘদিন ধরে নোংরা করে রেখেছেন। পাশেই সিডিসির রাস্তা নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয় থেকে ক্লাস চলাকালে জোর করে কাউন্সিলর রাস্তার কাজের জন্য পাইপে করে পানি ও বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করছিলেন। আমি এসব বিষয় নিষেধ করলে কাউন্সিলরসহ কয়েকজন এসে বিদ্যালয়ের অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন এবং হামলা চালিয়ে আমাকে আঘাত করেন। পরে শিক্ষার্থীরা হামলাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান মজনু বলেন, ‘ক্লাস চলাকালে খোয়া ভাঙা, বালু ফেলার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিষেধ করলে তার ওপরে হামলা চালিয়ে অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এটি একটি জঘন্যতম অপরাধ।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী