নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত বাড়িতে মিললো ঝুলন্ত লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১১:৪৬আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১:৪৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের চার দিন পর সাজ্জাদুল আলম চপল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাজ্জাদুল আলম চপল একই গ্রামের মাঠপাড়ার মৃত মুক্তিযোদ্ধা শাহেদ আলী গাজীর ছেলে। 

স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামে পরিত্যক্ত ঘরের সামনে চপলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চপলের লাশ উদ্ধার করে পুলিশ। 

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, চপল পরিবারের সঙ্গে মেহেরপুরে থাকতেন। আলমডাঙ্গার বাড়িতে তাদের কেউ থাকতো না। বাড়িটি এখন পরিত্যক্ত। গত চার দিন আগে মেহেরপুর থেকে নিখোঁজ হন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী