ধর্ষণ মামলায় কারাগারে আইনজীবী

মোংলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১৯:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৯:৩৬

বাগেরহাটে মামলা সংক্রান্ত কাজের কথা বলে গৃহবধূকে ডেকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার ইফতেখারুল ইসলাম রানা নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

ইফতেখারুল ইসলাম রানা জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এবং জেলা তাঁতী লীগের সদস্য সচিব। শনিবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ভুক্তভোগী।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, ২০১৮ সালে ওই গৃহবধূ পারিবারিক আদালতে একটি মামলা করেন। ওই মামলাটি পরিচালনা করতে ফকির ইফতেখারুলকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন। এরপর থেকে বিভিন্ন সময়ে মামলার কাজে গৃহবধূকে তার চেম্বারে আসা যাওয়া করতে হতো। এক পর্যায়ে ইফতেখারুল তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় মামলাটি চালাতে অনীহা প্রকাশ করেন এবং মামলায় তাকে হারিয়ে দেওয়ারও ভয় দেখান।

গত ২৯ জানুয়ারি বিকালে ফোন করে ওই নারীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন ইফতেখারুল। এ সময় গোপন ক্যামেরায় ধর্ষণের ভিডিও ধারণ করেন। শুক্রবার দুপুরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। সন্ধ্যায় শহরের খারদ্বার মল্লিকবাড়ির মোড়ে নিজ বাড়ি থেকে ইফতেখারুলকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালতের বিচারক। 

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, ‘ফকির ইফতেখারুল ইসলাম রানা জেলা আইনজীবী সমিতির সদস্য ও রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। নারী নির্যাতন দমন আইনে একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার হয়েছে। তবে তিনি কোন ষড়যন্ত্রের শিকার কিনা তা আমরা খতিয়ে দেখছি।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক