নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১৫:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫:০০

নড়াইলে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো-নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার ও পাইকমারী গ্রামের কাজী বাবর আলীর ছেলে কাজী বদিয়ার রহমান।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঈগল পরিবহনের একটি বাসে মাদক বহন করা হচ্ছে। বাসটি লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় পৌঁছালে তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে মোট ১২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।পুলিশ দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম