মাছ ধরতে যাওয়ার ৩ ঘণ্টা পর খালে মিললো জেলের লাশ

মোংলা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১৫:৫৮আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫:৫৮

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হালিম সরদার (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৯টায় খাদ্যগুদাম সংলগ্ন খাল থেকে লাশ উদ্ধার করা হয়। হালিম সরদার বারইখালী গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে।

জানা গেছে, সকাল ৬টার দিকে সানকিভাঙ্গা গ্রামের শ্বশুর মোহাম্মদ শেখের বাড়ি থেকে নদীর চরে মাছ ধরতে যান হালিম সরদার। ৯টার দিকে মাছ ধরার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খালে লাশ পাওয়া যায়।

হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার বলেন, ‘আমার ভাই গড়াজাল নিয়ে নদীতে গিয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানি না।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম