চিংড়ি ঘের দখল নিয়ে প্রতিপক্ষের হামলা, নিহত ১

মোংলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ০৯:০০আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৯:০৬

বাগেরহাটের মোংলা উপজেলার বকুলতলা এলাকায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোতাহার সরদার (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। 

মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা এলাকায় এই ঘটনায় ঘটে। মোতাহার সরদার বকুলতলা এলাকার ইনছান সরদারের ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একটি চিংড়ি ঘের নিয়ে স্থানীয় মেম্বার আব্দুল্লাহ শেখ গংয়ের সঙ্গে একই এলাকার মোতাহার, শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগেও কয়েকবার মেম্বার আব্দুল্লাহ গংদের হামলার শিকার হন মোতাহাররা। 

সবশেষ মঙ্গলবার সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই ঘেরটি দখল নিতে এসে মোতাহার সরদারসহ তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় আব্দুল্লাহ ও তার লোকজন। এ সময় হামলাকারীদের লাঠিসোটা, রড, রামদা ও ছুরি দিয়ে কুপিয়ে মোতাহার, শুকুর, আলাউদ্দিন, রিয়াজুল, অহিদুল, তৌহিদুল ও তানজু শেখকে আহত করে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিক্যালে নেওয়ার পর রাত ১০টার দিকে মোতাহার মারা যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন অন্যরা। 

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ মেম্বার ও তার লোকজনের হামলায় মোতাহার সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে। ইতোমধ্যে কয়েকজনকে আটকও করেছি। আটকদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজও চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি