ই‌জিবাইক চালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ১২:৪২আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:৪২

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় ই‌জিবাইক চালক ‌মেহেদী হাসান রা‌ব্বি (২০) হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ এ‌প্রিল) খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী এ রায় নিশ্চিত করেছেন। তিনি জানান- যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন লবনচরা থানা এলাকার বা‌সিন্দা মো. বাবু হোসেন (২১), মো. জা‌হিদুল ইসলাম নয়ন (১৯), মো. ফয়সাল হাওলাদার (১৯) ও মো. আবু রায়হান (১৯)।
  
মামলার সং‌ক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সা‌লের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকায় কুয়েট মস‌জিদের সামনে থেকে ই‌জিবাইক চালক মেহেদী হাসান রা‌ব্বির (২০) লাশ উদ্ধার করে পু‌লিশ। এ ঘটনায় গল্লামারী পু‌লিশ বক্সের পেছনের বা‌সিন্দা রা‌ব্বির বাবা আব্দুর র‌হিম ব্যাপারী বা‌দী হয়ে মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই না‌সির উ‌দ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১ জানুয়া‌রি পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দা‌খিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম