মেডিক্যালে ভর্তির জন্য ১ লাখ টাকা পেলেন মারুফা

খুলনা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ১৩:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৩:৩৮

সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামের জেলেপল্লীর অদম্য মেধাবী তরুণী মারুফা খাতুনকে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বাড়িতে গিয়ে নাভানা গ্রুপের পক্ষ থেকে তার হাতে টাকার চেক তুলে দেওয়া হয়।

গ্রুপের মোংলা টার্মিনাল ও নাভানা এলপিজি ইউনিটের অপারেশনাল প্রধান খন্দকার তুহিন আক্তার চেক হস্তান্তর করেন। এ সময় নাভানা গ্রুপের মোংলার নির্বাহী কর্মকর্তা এইচ আর ইসলামুল হক, তালা মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম গাজী উপস্থিত ছিলেন।

তুহিন আক্তার বলেন, মারুফার মেডিক্যাল ভর্তির অনিশ্চয়তার খবর পেয়ে নাভানা গ্রুপের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি তাকে সহায়তার সিদ্ধান্ত নেন। সেই পরিপেরিক্ষেতে তাকে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, সাতক্ষীরা মেডিক্যাল কলেজে চান্স পেয়েছেন মেধাবী তরুণী মারুফা খাতুন। এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার।

তালার নলতা জেলে পল্লীর মৎস্যজীবী বাবা আজিত বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমে তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এবং শহীদ আলী আহম্মাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম