মেয়ের ধাক্কায় পড়ে গিয়ে বাবার মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ০৯:১৬আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৯:২০

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ের ধাক্কায় পড়ে গিয়ে নুরু ব্যাপারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাসরিন আক্তারকে (৩৮) হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মহানগর উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগর উত্তরপাড়ার নূরু ব্যাপারীর সঙ্গে বড় মেয়ে নাসরিন আক্তারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে নাসরিনের সঙ্গে বাবা ও মায়ের বাগবিতণ্ডা হয়। এ সময় নাসরিনের ধাক্কায় নুরু ব্যাপারী পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ঘটনার পর খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। অভিযুক্ত নাসরিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ‍ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের