নববর্ষ উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ১২:৪৭আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১২:৪৭

 

 

নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে সচল থাকবে দু’দেশের পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি সমিতির সভাপতি মহসিন মিলন বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার পহেলা বৈশাখের সরকারি ছুটিতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম সচল হবে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, প্রতি বছর পহেলা বৈশাখে ভারতের ব্যবসায়ীরা বর্ষবরণ পালন করেন। এদিন ছুটি কাটাতে বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকে। বিষয়টি বাংলাদেশি ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি রাজু আহমেদ জানান, সরকারি ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, বেনাপোল বন্দরের কার্যক্রম সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা খোলা থাকে। তবে বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় উভয়দেশে আমদানি ও রফতানি বন্ধ রয়েছে। শনিবার থেকে আবার ও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম