বেনাপোলে ১৫ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ১২:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৩:২৪

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে ১৫টি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মনিরুলের বাড়ি পুটখালী উত্তরপাড়া গ্রামে।

বিজিবি জানায়, গোপনে খবর পাওয়া যায়, এক পাচারকারী স্বর্ণের চালান ভারতে পাচারের জন্য যশোর থেকে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম দিয়ে ইছামতি নদীর দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুলকে আটক করে। এগুলোর বাজারমূল্য এক কোটি ১২ লাখ  ৫০ হাজার টাকা।

তানভীর রহমান জানান, এক কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম