বাগেরহাটে বিদ্যুৎ চুরির অভিযোগ

উপজেলা চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

বাগেরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ২২:০৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২২:০৫

bagerhat বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে কচুয়া থানায় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) এম ডি ওয়াহিদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।
এঘটনায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে অপর আসামি খুলনা কেএমপি র দৌলতপুর  সড়কের ইয়াছিন গাজী ওরফে শুভ (৫৫) ও খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর এলাকার শেখ সাগর হোসেনকে (৩৫) আটক করেছে । রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান (৬০) সাইনবোর্ড এলাকায় অবস্থিত তার মালিকাধীন বরফ মিল, রাইচ মিল, স’মিলে অপর আসামিদের সহায়তায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন যা চুরির সমতুল্য। তাদের ব্যবহৃত বিদ্যুতের ইউনিট ভিত্তিক মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা। এ খবরের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় অপরাধের সাথে যুক্ত ২জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।
এদিকে সহযোগীদের আটক করলেও মামলার মূল আসামি উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানকে পুলিশ এখনও আটক করেনি।
কচুয়া থানার ওসি শেখ শমসের আলী মামলার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের