দোকানের টিন কেটে ৩ লাখ টাকার মোবাইল ফোন চুরি

কুষ্টিয়া প্রতিনিধি 
১১ মে ২০২২, ১৬:৫২আপডেট : ১১ মে ২০২২, ১৬:৫২

কুষ্টিয়ার মিরপুরের এক দোকান থেকে প্রায় তিন লাখ টাকার মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১১ মে) বিকাল ৩টার দিকে দোকান মালিক রাজীব উল আলম মিরপুর থানায় চুরির বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। এরআগে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মিরপুরের নতুন বাজারের মোবাইল মেলা নামের ওই দোকানে চুরির ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে বলা হয়, রাতে দোকানের টিনের ছাউনি কেটে দক্ষিণ দিকের শেলফের গ্লাস ভেঙে প্রায় ১৫টি মোবাইলফোন চুরি করা হয়। চুরি যাওয়া ফোনের মূল্য প্রায় তিন লাখ টাকা। 

দোকানি রাজীব উল আলম বলেন, সকালে আমার পাশের ব্যবসায়ী খবর দেন দোকানের টিন কেটে ফেলা হয়েছে। আমি তাৎক্ষণিক দোকানে গিয়ে দেখি তিনটি ব্র্যান্ডের প্রায় ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইলফোন চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। 

তিনি জানান, এর আগেও তার দোকান থেকে নগদ টাকা ও মোবাইলফোন চুরি হয়েছে। 
 
মিরপুর থানার এসআই সাধন বলেন, চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

/টিটি/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক