বাগেরহাটের এক গুদামেই মিললো ৩৮০০ লিটার তেল

মোংলা প্রতিনিধি 
১১ মে ২০২২, ২১:৪৪আপডেট : ১১ মে ২০২২, ২২:৫৩

বাগেরহাট শহরের তেলপট্টির শ্রী ভাণ্ডারের গুদাম থেকে তিন হাজার ৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার হয়েছে। বুধবার (১১ মে) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ ইমরানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় অবৈধভাবে সয়াবিন মজুত করে রাখার অপরাধে শ্রী ভাণ্ডারের মালিক ব্যবসায়ী মদন সাহাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই অভিযোগে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার মুদি ব্যবসায়ী সুভাস পাল ও রবীন পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আব্দুল্লাহ ইমরান বলেন, ‘উদ্ধার হওয়া তেল ১৬০ টাকা লিটার মূল্যে বিক্রি করা হয়েছে। অবৈধভাবে তেল মজুত করার অপরাধে ব্যবসায়ী মদন সাহাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানকালে তেল ক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘বাজারে বর্তমানে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০ থেকে ২১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু অভিযানে উদ্ধার হওয়া পাঁচ লিটার তেল আমি ১৫২ টাকা লিটার দরে কিনেছি।’

/আরকে/টিটি/এমওএফ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম