তিন ব্যবসায়ীর গুদামে ২ লাখ লিটার ভোজ্যতেল

খুলনা প্রতিনিধি
১২ মে ২০২২, ১৪:২৪আপডেট : ১২ মে ২০২২, ১৪:২৪

খুলনায় দুই লাখ ৩৬ হাজার ৬৪০ লিটার ভোজ্যতেল মজুত রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) খুলনার বড় বাজারে র‍্যাব ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের জরিমানা করে।

জব্দ তেলের মধ্যে সয়াবিন ৭৩ হাজার ৩২ লিটার এবং এক লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল। তিন ব্যবসায়ীকে মোট এক লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। সকাল সোয়া ১০টা থে‌কে অ‌ভিযান চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলে।

র‍্যাব-৬ এর পু‌লিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পে‌রে অ‌ভিযান চালানো হয়। সরকারি নিয়মনী‌তি উ‌পেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃ‌ত্রিম সংকট সৃষ্টি করছে। যাতে ভ‌বিষ্যতে এ সংকট তারা তৈ‌রি না করতে পা‌রে, সেজন্য জ‌রিমানা করা হয়েছে। তবে জনস্বা‌র্থে অ‌ভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, তিন প্রতিষ্ঠানে তেল মজুত রাখায় তাদেরকে জরিমানা করা হয়। সেই সঙ্গে নির্ধারিত দামে তেল বিক্রি করতে বলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম