মৌয়ালকে ‘নিয়ে গেছে’ সুন্দরবনের বাঘ

সাতক্ষীরা প্রতিনিধি
২২ মে ২০২২, ১১:৫০আপডেট : ২২ মে ২০২২, ১২:৩৬

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাউসার গাইন (২৭) নামে এক মৌয়ালকে বাঘ ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (২১ মে) সকাল ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকির ফরেস্ট অফিসের নিয়ন্ত্রণাধীন খেজুরদানা এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। কাউসার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বৈধ পাশ নিয়ে গত বৃহস্পতিবার সুন্দরবনে মধু আহরণে যান কাউসার। শনিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহীন সুন্দরবনের নোটাবেকির খেজুরদানা খালের ধারে মধু আহরণ করছিলেন। এ সময় একটি বাঘ তাকে ধরে বনের ভেতর চলে যায়।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ডা. শরিফ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, কাউসার মারা গেছেন। এখনও তার হদিস পাওয়া যায়নি। রবিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় বন বিভাগ ও স্থানীয়দের ২৫ জনের একটি দল কাউসারকে উদ্ধারে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম বলেন, ‘বাঘের আক্রমণে একজন নিহত হয়েছেন। বন বিভাগের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযানে গেছেন।’

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম