সিএনজিতে ঘুমানো কিশোর রাস্তায় পড়ে নিহত

খুলনা প্রতিনিধি
২৪ মে ২০২২, ২৩:০৬আপডেট : ২৪ মে ২০২২, ২৩:০৬

যশোরের মণিরামপুরে ট্রাকচাপায় সৌমেন দাস (১৫) নামে এক ভারতীয় কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার রামপুরের জামতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘নিহত সৌমেন দাস ভারতের চব্বিশ পরগনা জেলার গাইঘাটার ঠেকরা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। মঙ্গলবার সকালে পরিবারের পাঁচ সদস্যের সঙ্গে বাংলাদেশে প্রবেশ করে। তারা বেনাপোল স্থলবন্দর থেকে সিএনজিতে করে যশোরের কেশবপুরে তার মামা অনিল দাসের বাড়িতে যাচ্ছিলো। সৌমেন সিএনজিতে ঘুমিয়ে পড়ে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘২টার দিকে সৌমেন মণিরামপুর-রাজাগঞ্জ সড়কের রামপুর জামতলা মোড়ে পৌঁছালে রাস্তার ডান পাশে ছিটকে পড়ে। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় সৌমেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।’

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম