খুলনা থেকে ৪৮ যাত্রী নিয়ে কলকাতায় গেলো বন্ধন এক্সপ্রেস

বেনাপোল প্রতিনিধি
২৯ মে ২০২২, ১৭:০৯আপডেট : ২৯ মে ২০২২, ১৭:১১

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হয়েছে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’।

রবিবার (২৯ মে) সকালে কলকাতা থেকে ছেড়ে এসে দুপুর ১২টা ৫০ মিনিটে খুলনা রেলস্টেশনে পৌঁছায় ট্রেনটি। দুপুর দেড়টায় খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোল রেলওয়ে স্টেশনের ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে আবারও কলকাতার উদ্দেশে রওনা হয় ট্রেনটি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর খুলনা-কলকাতা সরাসরি যাতায়াতের সুযোগ পেলেন যাত্রীরা। 

বেনাপোল রেলওয়ের স্টেশন ম্যানেজার শাইদুজজামান বলেন, ‘রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভারত থেকে ১৯ যাত্রী নিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছে বন্ধন এক্সপ্রেস। দুপুর ১২টা ৫০ মিনিটে খুলনা স্টেশনে পৌঁছায়। দুপুর দেড়টায় খুলনা থেকে ৪৮ যাত্রী নিয়ে বেনাপোল হয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।’ 

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেনটি। এজন্য আজ যাত্রী কম ছিল। দু’একদিনের মধ্যে যাত্রী আরও বাড়বে। সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার খুলনা-কলকাতা রুটে চলাচল করবে ট্রেনটি।’

ট্রেনের ভাড়া ও ভ্রমণ করের বিষয়ে তিনি বলেন, ‘সবমিলিয়ে ট্রেনের এসি চেয়ারের টিকিট মূল্য এক হাজার ৫৩৫ টাকা এবং কেবিনের ভাড়া দুই হাজার ২৫৫ টাকা।’

আরও পড়ুন: ২৬ মাস পর খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ চালু 

রেলওয়ে সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনা রুটে বন্ধন এক্সপ্রেসের চলাচল শুরু হয়। এতে আসন সংখ্যা ৪৫৬। করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে কেবিনের সিট ভাড়া ভ্রমণ করসহ দুই হাজার ২৫৫ টাকা ও চেয়ার কোচের ভাড়া ভ্রমণ করসহ এক হাজার ৫৩৫ টাকা।

বেনাপোল স্থলবন্দরে যাত্রীদের পাসপোর্ট ও ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর যাত্রীরা সরাসরি খুলনা- কলকাতার যাতায়াত করতে পারেন। ট্রেনের ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন। কলকাতা-খুলনার দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

বন্ধন এক্সপ্রেস সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে যাত্রী নিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছাবে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে খুলনার উদ্দেশে রওনা দিয়ে পৌঁছাবে ১২টা ৩০ মিনিটে। দুপুর দেড়টায় খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোলে পৌঁছাবে বিকাল ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বিকাল ৪টা ১৫ মিনিটে রওনা দিয়ে কলকাতায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

খুলনা থেকে কলকাতায় যাওয়া যাত্রী ধীমান সরকার বলেন, ‘চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছি। চার ভাই ও বন্ধু আমার সঙ্গে রয়েছে। এই ট্রেনে ভ্রমণ করা আনন্দদায়ক। যেতেও কম সময় লাগে।’

/এএম/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম