বিএনপি তথ্যগত প্রমাণ দিতে পারলে অভিযোগ মাথা পেতে নেবো: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি 
০২ জুন ২০২২, ১৭:৩২আপডেট : ০২ জুন ২০২২, ১৭:৩২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘পদ্মা সেতুতে কোথায় দুর্নীতি হয়েছে- তার একটা তথ্যগত প্রমাণ যদি বিএনপি দিতে পারে, তাহলে যেকোনও অভিযোগ মাথা পেতে নেবো। কিন্তু, তথ্যগত কোনও অভিযোগ নেই। বিএনপি কাল্পনিক অভিযোগ করছে যে, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে।’

বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় থাকাকালে নিজেদের ব্যর্থতা, দুর্নীতি, অপকর্ম আড়াল করার জন্য সরকারের ও উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কল্পিত অভিযোগ করে যাচ্ছে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করেছিল, সে ক্ষেত্রেও একটা কল্পিত অভিযোগ ছিল, যেটা পরবর্তী সময়ে কানাডার ফেডারেল কোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। এর পরও যারা ওই প্রসঙ্গ টেনে আনে, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহারের ষড়যন্ত্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের সেতু। এই সেতুর সঙ্গে এ দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারা দেশের মানুষের মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।’ 

এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. মুসতানজিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম