আ.লীগ এমপির প্রশংসা করায় ইউপি চেয়ারম্যানকে বিএনপির শোকজ 

খুলনা প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৪:৪৪আপডেট : ০৩ জুন ২০২২, ১৪:৪৪

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান এবং সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত এক আদেশে সাত দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ‘শেখ হেলাল উদ্দিন গত মঙ্গলবার ডুমুরিয়ার কাঁঠালতলায় একটি সামাজিক অনুষ্ঠানে খুলনা-৫ আসনের সংসদ সদস্য, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দের প্রশংসা করে বক্তব্য রাখেন। আগামীতে আবারও তাকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সবার কাছে দোয়া ও সমর্থন চান তিনি। হেলাল উদ্দিনের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে।’ 

বুধবার রাত সাড়ে আটটার দিকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম