জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৮ জুন ২০২২, ২০:৪৫আপডেট : ০৮ জুন ২০২২, ২০:৪৫

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে অবস্থানরত একটি জাহাজের ওপরের অংশ ঢাকতে গিয়ে পা পিছলে পড়ে সুজন ফকির (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) সন্ধ্যায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি ঘাটে এম ভি সামির সাইমুন জাহাজে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিক ঝালকাঠির রাজাপুর উপজেলার কুটিখালী গ্রামের সোহরাব ফকিরের ছেলে। তিনি এম ভি সামির সাইমুন জাহাজের শ্রমিক ছিলেন।

জাহাজের অপর শ্রমিক রাজিব মোল্লা জানান, জাহাজটি নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে গত ৩১ মে যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়ায় আসে। জাহাজ থেকে সিমেন্ট তীরে নামানোর কাজ চলছে। আজ সন্ধ্যায় সুজন জাহাজের ওপরের অংশ তক্তা দিয়ে ঢাকছিলেন। সন্ধ্যা ৬টার দিকে পা পিছলে জাহাজের তলদেশে পড়ে যান। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অথৈ সাহা সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম