হাতে ফোসকা গায়ে জ্বর, মাংকিপক্স সন্দেহে নারী আইসোলেশনে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ জুন ২০২২, ২২:১৯আপডেট : ০৯ জুন ২০২২, ২৩:৫২

চুয়াডাঙ্গায় মাংকিপক্স সন্দেহে এক নারীকে হোম আইসোলেশনে পাঠিয়েছেন চিকিৎসকরা। হাতে ফোসকাসহ মাংকিপক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এলে বৃহস্পতিবার (৯ জুন) প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলেশনে পাঠায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই নারীর পরিবারের সদস্যরা বলেন, ‘তিনি সুস্থ ছিলেন। মঙ্গলবার (৭ জুন) হঠাৎ হাতের তালুসহ শরীরের বিভিন্ন অংশে ফোসকা উঠতে শুরু করে। পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, শরীরের ফোসকাগুলো মাংকিপক্সের উপসর্গ হতে পারে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘ষাটোর্ধ্ব ওই নারীর হাতের তালু, আঙুল, শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোসকা রয়েছে। এ ছাড়া জ্বর, মাথাব্যথা, সম্পূর্ণ শরীর ব্যথা ও শরীরে দুর্বলতা নিয়ে চিকিৎসা নিতে আসেন। আমাদের কাছে মাংকিপক্সের উপসর্গ মনে হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে।’

সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর শরীরে মাংকিপক্স রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানানো হয়েছে। তারা এসে শরীরের নমুনা সংগ্রহ করেছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে আসলে তিনি মাংকিপক্স রোগে আক্রান্ত কি-না।’

/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম