নৌকা থেকে ব্যাংক কর্মচারীর ঝাঁপ, উদ্ধারে এলে দেন ডুব

কুষ্টিয়া প্রতিনিধি 
১৩ জুন ২০২২, ১৮:২৩আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:২৩

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ঝাঁপ দিয়ে মো. আফজাল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মচারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেরকান্দি খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাকে নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ওই ব্যক্তি অগ্রণী ব্যাংকের কুমারখালী শাখার কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন। তিনি কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকার মৃত আজাহার উদ্দিন মিয়ার ছেলে।

তার পরিবারের দাবি, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। হয়তো রোগের কারণেই হঠাৎ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালাতে পারেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গড়াই নদীর তেবাড়িয়া খেয়াঘাট এলাকায় চলন্ত নৌকা থেকে ঝাঁপ দেন তিনি। এরপর নৌকায় থাকা মাঝি ও অন্যান্যরা তাকে ওঠানোর চেষ্টা করলে তিনি পানিতে ডুব দেন। এরপর নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। 

নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর খেয়াঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে জিলাপীতলা এলাকা থেকে জেলেরা তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হেফাজতে নেয় এবং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

তা স্ত্রী নুরজাহান বলেন, ‘আমার স্বামী অগ্রণী ব্যাংকে চাকরি করে। সকালে হোটেলে খাওয়ার কথা বলে বের হয়। পরে ফোন পেয়ে জানতে পারি, নদীতে ঝাঁপ দিয়েছে। তিনি প্রায় মাসখানেক মানসিক রোগে ভুগছেন।’

উপজেলা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুল হাকিম বলেন, ‘আফজাল ব্যাংকের কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন। শুনেছি নদীতে ঝাঁপ দিয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, ‘আত্মহত্যার উদ্দেশে চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিয়েছিলেন। দেড় ঘণ্টার অভিযানে জীবিত উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘জীবিত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কামুক্ত। পরিবারের সদস্যরা দেখাশোনা করছেন।’

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি