কুষ্টিয়া পলিটেকনিকে সংঘর্ষ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জুন ২০২২, ২২:৩১আপডেট : ২১ জুন ২০২২, ২২:৩১

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রাবাসের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মুনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ছাড়তে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের লালন শাহ ছাত্রাবাসের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। মীর মশাররফ হোসেন ছাত্রাবাসের ছাত্র, বহিরাগত ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সদ্য সাবেক ছাত্রলীগ সভাপতি আনাস পারভেজসহ তার নেতৃত্বে এ হামলা চালানো হয়। 
হামলায় লালন শাহ ছাত্রাবাসের ছাত্রদের মারধর ও ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকেই ইনস্টিটিউট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সদ্য সাবেক ছাত্রলীগ সভাপতি আনাস পারভেজের সঙ্গে মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. মুনির হোসেন বলেন, সব পর্যায়ের চলমান সব অ্যাকাডেমিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। সব পর্যায়ের ক্লাস ও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র তিনটি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে নির্দিষ্ট কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এতে প্রায় ১০ জন আহত হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের