বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা: প্ররোচনা মামলায় ‘প্রেমিকা’ গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৬ জুন ২০২২, ০৩:০৯আপডেট : ২৬ জুন ২০২২, ০৩:০৯

নর্দান ইউনিভার্সিটি, খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র প্রমিজ নাগের আত্মহত্যায়‌ প্ররোচনা করার অভিযোগে দায়ের করা মামলায় তার ‘প্রেমিকা’ সুরাইয়া ইসলাম মি‌মকে গ্রেফতার করা হয়েছে। ২৪ জুন সকা‌লে নড়াইল জেলার মাসুম‌দিয়া এলাকার এক আত্মীয়ের বা‌ড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হর‌সিৎ মণ্ডল বলেন, ‘প্রমিজ নাগের আত্মহত্যার সংবাদ শুনে ‌মিম নড়াইল পা‌লিয়ে যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে আত্মহত্যার সংবাদ প্রচার হওয়ার পর বা‌ড়ি থেকে মাসুম‌দিয়া এলাকায় এক আত্মীয়ের বা‌ড়িতে আত্মগোপনে থাকে সে। ওই ছাত্রের আত্মহত্যার বিষয়‌টি আলোচনায় এলে র‌্যাব ৬ এর এক‌টি দল পুলিশের পাশাপা‌শি তদন্ত শুরু করে। একপর্যায়ে উন্নত প্রযু‌ক্তি ব‌্যবহার করে র‌্যাব তাকে মাসুম‌দিয়া থেকে গ্রেফতার করে।’

মিম নড়াইল জেলার কা‌লীয়া উপজেলার বাবুপুর গ্রামের মো. আবুল কালাম আজাদের মেয়ে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম