চিংড়ির ঘের থেকে উঠছে গ্যাস, পরীক্ষা করবে বাপেক্স

মোংলা প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১০:২৩আপডেট : ০৬ জুলাই ২০২২, ১০:২৩

বাগেরহাটের মোংলার একটি মৎস্য ঘেরে গ্যাস ওঠার স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের প্রতিনিধি দল। বাপেক্সের নিয়ন্ত্রণাধীন খুলনার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. তৌহিদুর রহমান মঙ্গলবার (৫ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার মিঠাখালী গ্রামের পূর্বপাড়ার দেলোয়ার শেখের চিংড়ি ঘেরের গ্যাস উদগিরণস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় জরুরি ভিত্তিতে মঙ্গলবার বিকালে গ্যাস উদগিরণস্থলটি পরিদর্শন করেছি। এখানে পকেট গ্যাস হিসেবে মনে হচ্ছে। এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না- এটি উপরের নাকি নিচের গ্যাস। আমি ফিরে বাপেক্স কর্তৃপক্ষকে বিষয়টি প্রতিবেদন আকারে জানাবো। দুয়েকদিনের মধ্যে বাপেক্সের জিওলজিক্যাল বিশেষজ্ঞ দল এসে গ্যাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। তারপরই পরবর্তী ব্যবস্থা নেবে বাপেক্স।’

তিনি আরও বলেন, ‘সরেজমিনে দেখে ও শুনলাম ৫/৬ বছর ধরে যেভাবে গ্যাস উঠছে তাতে এখানে গ্যাসের মজুতের সম্ভাবনা দেখা যাচ্ছে।’

এদিকে গ্যাসের এ উদগিরণ ও এর ব্যবহার দেখার জন্য দূরদূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ সেখানে ভিড় করছেন। তবে দুর্ঘটনা এড়াতে আপাতত এই গ্যাস দিয়ে রান্না বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

/এফআর/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি