বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০২৬, ২০:২৬আপডেট : ১৮ মে ২০২৬, ২০:২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, ‘সকালে চিকিৎসাধীন অবস্থায় কাউসারের মৃত্যু হয়েছে। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে একই ঘটনায় আরও দুজন মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে যাদের দগ্ধের পরিমাণ কম ছিল, তাদের মধ্যে ছয় জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনও চিকিৎসাধীন।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর (২৫) এবং শনিবার সকালে আমির হোসেন (২৫)  নামে দুজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে আরও তিন জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রসঙ্গত, ১৩ মে দুপুরে সোনারগাঁ উপজেলার জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছয় জন বাড়ি ফিরে যান। বাকি ছয় জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে তিন জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো।

/এমএএ/
সম্পর্কিত
এলএনজি সরবরাহ কমায় চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ
সমাবেশে বিস্ফোরণ: কোন কারণে সরকারের ইন্ধন দেখছে এনসিপি-জামায়াত
এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রিমান্ডে যুবলীগের দুই নেতাকর্মী
সর্বশেষ খবর
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শেষ: রায়ের তারিখ ধার্য
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শেষ: রায়ের তারিখ ধার্য
নগর নিরাপত্তায় পাকিস্তানের সহযোগিতা চাইলো বাংলাদেশ
নগর নিরাপত্তায় পাকিস্তানের সহযোগিতা চাইলো বাংলাদেশ
ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
মাঠে গোলবন্যা, মাঠের বাইরে চুল বাঁধার ব্যান্ডে হালান্ড ম্যাজিক
মাঠে গোলবন্যা, মাঠের বাইরে চুল বাঁধার ব্যান্ডে হালান্ড ম্যাজিক
সর্বাধিক পঠিত
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে