বর্তমান ও সাবেক মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ০৯:৩৯আপডেট : ০৯ জুলাই ২০২২, ১১:৪৪

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলায় বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আমির আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২৩ জন।

শুক্রবার (৮ জুলাই) বিকালে উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আমির টেংরাখালী গ্রামের আবুল গাজীর ছেলে। আহতদের মধ্যে ১৭ জনকে শ্যামনগর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল কাদের ও আব্দুস সোবহান নামে দুই জনের অবস্থা সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাবেক ইউপি সদস্য আব্দুল বারীর সমর্থক নাদের আলীকে মারধর করে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর লোকজন। এই ঘটনার জেরে বিকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় আব্দুল বারীর কর্মী-সমর্থকরা লাল্টুর লোকজনকে গালাগালি করে। এ সময় দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে লাল্টুর ছেলে মোখলেছুর রহমান মিলন, মেহেদি হাসান ও ভাই আনিছুর রহমানসহ কয়েকজন সংঘর্ষে যোগ দেয়। এক পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঢুকে সেখানে অবস্থানরত আব্দুল বারীর কয়েক সমর্থককে কুপিয়ে আহত করে। খবর পেয়ে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আব্দুল বারীর ভাতিজা আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আব্দুস সাকাতের ছেলে আব্দুল কাদের (৩৬) ও আব্দুস সোবহানকে (৫০) সাতক্ষীরা মেডিক্যালে পাঠানো হয়।

সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী বলেন, ‌‌‘বিনা উসকানিতে লাল্টু মেম্বার ও তার ছেলেরা সুন্দরবনের আত্মসমর্পণকারী কয়েক বনদস্যুকে নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করে। আহতদের হাসপাতালে নেওয়ার পথেও কয়েকজনকে মারধর করেছে। আমার ১৬ জন কর্মী-সমর্থক আহত হয়েছে।’

এ বিষয়ে আব্দুল হামিদ লাল্টুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।

রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থল পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী