চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্ক বিজিবি

বেনাপোল প্রতিনিধি
১০ জুলাই ২০২২, ০৯:৩৫আপডেট : ১০ জুলাই ২০২২, ০৯:৩৫

কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। 

রবিবার সকালে যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ‘ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। যশোরের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকে, সেসব এলাকায় বেশি নজরদারিতে রাখা হয়েছে।’

বেনাপোলের গাতীপাড়া, বড়আচড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখালা, পুটখালী ও শার্শার গোগা, কায়বা, অগ্রভুলাট, রুদ্রপুর, কাশিপুর, শিকারপুর, শালকানা এবং শাহজাতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান