বর্তমান ও সাবেক মেম্বারের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪

খুলনা প্রতিনিধি
১০ জুলাই ২০২২, ১২:৩৩আপডেট : ১০ জুলাই ২০২২, ১২:৩৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। র‌্যাব-৬ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো—শ্যামনগর উপজেলার নাসরি উদ্দীন কয়াল (৩২), আলাউদ্দীন গাজী (২৯), সাদেক আলী গাজী (৩৯) ও আলমগীর হোসেন মালী (২২)। 

আরও পড়ুন: বর্তমান ও সাবেক মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, নিহত বেড়ে ২

লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, গত ৮ জুলাই বিকালে শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সভা চলছিল। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল হামিদ লাল্টু ও তার প্রধান সহযোগী আজগার আলী বুলুর নেতৃত্বে ১১০ জনের একটি দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সভায় উপস্থিত ব্যক্তিরা বাধা দিলে তাদের কুপিয়ে জখম করে। এরপর কার্যালয় ভাঙচুর করে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় ১৮-২০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহত আমির হোসেন গাজী (২৮) মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  আব্দুল কাদের (৫০) মারা যান।

এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল বারী বাদী হয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় ৭৩ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। শনিবার খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম