বেনাপোল দিয়ে তিন দিনে ভারত গেলেন ১১ হাজার যাত্রী 

খুলনা প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ১৮:১৩আপডেট : ১২ জুলাই ২০২২, ১৮:১৩

ঈদের তিন দিনের ছুটিতে (শনি-সোম) বেনাপোল দিয়ে ভারতে গেছেন প্রায় ১১ হাজার পাসপোর্টধারী যাত্রী। তবে এই তিন দিনের বাইরে গত ৮ জুলাই (শুক্রবার) রেকর্ড সাড়ে চার হাজার যাত্রী ভারত গিয়েছেন বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ। চিকিৎসাসহ ঈদের ছুটি কাটাতে সবচেয়ে বেশি মানুষ দেশ ছেড়েছেন বলে জানান তিনি। এদিকে অতিরিক্ত যাত্রীর চাপে ইমিগ্রেশনে সময় বেশি লাগায় দুর্ভোগ ও ভোগান্তি বেড়েছে সাধারণ যাত্রীদের।

বেনাপোল ইমিগ্রেশন কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের দুই দিন আগে থেকে অর্থাৎ শুক্রবার রেকর্ড সংখ্যক মানুষ বেনাপোল দিয়ে ভারতে গেছেন। এক দিনে সাড়ে চার হাজার মানুষ বেনাপোল দিয়ে আগে কখনো ভারতে যাননি। ঈদের এক দিন আগে গত শনিবার তিন হাজার ৮৮৬ ও ঈদের দিন গত রবিবার দুই হাজার ৭৭৭ জন মানুষ এই বন্দর দিয়ে ভারতে গেছেন। এছাড়া সোমবার তিন হাজার ৯৪৭ জন ভারতে গিয়েছেন।

হিলি-বেনোপোলে ভিড়, ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারতে গমনে রেকর্ড সংখ্যক যাত্রীর চাপ বেড়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। ঈদের ছুটি কাটাতে বেশির ভাগ মানুষ পর্যটন ভিসায় বেড়াতে ও কেনাকাটা করতে যাচ্ছেন। করোনা পরিস্থিতির পরে স্বাভাবিক সময়ে প্রতিদিন সর্বোচ্চ তিন হাজার মানুষ ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। কিন্তু এবার ঈদের আগে পরে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষ যাতায়াত করছেন। এর মধ্য শুক্রবার (৮ জুলাই) ভারত গমনে রেকর্ড হয়েছে। এক দিনেই প্রায় সাত হাজার মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন। এর মধ্যে সাড়ে চার হাজার মানুষ ভারতে ঈদ করতে গেছেন। 

তিনি আরও বলেন, বাড়তি চাপ সামাল দেওয়ার তেমন কোনও প্রস্তুতি আমাদের ছিল না। তবে কাগজপত্র ইমিগ্রেশন করার জন্য ১৪টি বুথ চালু রয়েছে। কর্মীদের যারা ছুটিতে ছিলেন, ছুটি শেষ হওয়ার আগেই তারা কাজে যোগ দিয়েছেন। আগামী কয়েকদিন এমন চাপ থাকবে বলে ধারণা করছেন ওসি আবুল কালাম।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম