সাতক্ষীরায় জোড়া খুন: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১২:৩৭আপডেট : ১৮ জুলাই ২০২২, ১২:৩৭

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে দুই জন নিহতের ঘটনার মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টায় যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন র‍্যাব-৬ এর সদস্যরা। র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো-শ্যামনগর উপজেলার বাসিন্দা আব্দুল হামিদ লাল্টু (৫২) ও বাবলু গাজী (৪২)।

এক সংবাদ বিজ্ঞতিতে র‍্যাব-৬ জানায়, রবিবার র‍্যাব-৬ এর একটি অভিযানিক দল গোপন খবরে জানতে পারে, আসামিরা যশোরের মনিরামপুর থানা এলাকায় অবস্থান করছে। অভিযানিক দলটি রাত সাড়ে ৯টার দিকে ঝাপা ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যায় সরাসরি জড়িত লাল্টু বাহিনীর প্রধান মামলার এক নম্বর আসামি ও হত্যাকাণ্ডের মূলহোতা লাল্টু ও আরেক আসামি বাবলুকে গ্রেফতার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: বর্তমান ও সাবেক মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, নিহত বেড়ে ২

গত ৮ জুলাই বিকালে শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সভা চলছিল। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল হামিদ লাল্টু ও তার প্রধান সহযোগী আজগার আলী বুলুর নেতৃত্বে ১১০ জনের একটি দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সভায় উপস্থিত ব্যক্তিরা বাধা দিলে তাদের কুপিয়ে জখম করে। এরপর কার্যালয় ভাঙচুর করে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় ১৮-২০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহত আমির হোসেন গাজী (২৮) মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  আব্দুল কাদের (৫০) মারা যান।

এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল বারী বাদী হয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় ৭৩ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এর আগে  খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান