সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দিনের অনিয়মের তদন্ত শুরু 

সাতক্ষীরা প্রতিনিধি  
২৪ জুলাই ২০২২, ১৮:০৮আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৮:০৮

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরু হয়েছে। রবিবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় পরিচালক গিয়াসউদ্দীন তদন্ত কাজ শুরু করেন। দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনে নাজিম উদ্দিনের বিরুদ্ধে ঘুষগ্রহণ, মাদক সেবনসহ বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশিত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এ তদন্তের নির্দেশ দেয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সরকার শাখার খুলনার বিভাগীয় পরিচালক গিয়াসউদ্দীন বিষয়টি তদন্ত করছেন। প্রধান নির্বাহী নাজিম উদ্দিন ও সাক্ষী বিরাজ হোসেনসহ ১১ জনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

তিনি আরও জানান, সাক্ষ্য দেওয়ার জন্য পৌরসভার মাস্টাররোল কর্মচারী বিরাজ হোসেন, রুবেল হোসেন, রেজা হোসেন, পৌরসভার প্রধান সহকারী প্রশান্ত কুমার ব্যানার্জী, উচ্চমান সহকারী তাহমিনা খাতুন, অফিস সহায়ক কামাল হোসেন, পাইপলাইন মেকানিক আনারুল ইসলাম, পাম্পচালক আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আরিফ আহমেদ খানকে চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়ম বহির্ভূতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগ রয়েছে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের বিরুদ্ধে। এসব অভিযোগ পৌর মেয়র তাশকিন আহমেদ চিশতি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান। পাশাপাশি অনুলিপি পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এছাড়া নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ নাজিম উদ্দিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। 

আরও পড়ুন:

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিমউদ্দিন কাণ্ডে ১১ জনকে আবারও তলব

অবাধ্য হলে এখনও ক্রসফায়ারের হুমকি দেন নাজিম উদ্দিন

প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় আরডিসি নাজিম সাময়িক বরখাস্ত

কক্সবাজারে অপকর্মে হাত পাকিয়ে এখন কুড়িগ্রামে সেই আরডিসি নাজিম

ম্যাজিস্ট্রেট হওয়ার পর দিনবদল শুরু, ৬ বছরেই অঢেল সম্পদ নাজিমের!

প্রত্যাহারের পরও এক মৎস্যজীবীকে ক্রসফায়ারের ভয় দেখালেন আরডিসি নাজিম (ভিডিও)

সেই আরডিসি নাজিমের সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠি

কুড়িগ্রামের আরডিসি নাজিম উদ্দিনের সেই ভিডিও ফের ভাইরাল

কুড়িগ্রামে মধ্যরাতের মোবাইল কোর্ট: রায় ও সাক্ষ্যতে নাটকীয়তা

 
/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি