দুটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ জুলাই ২০২২, ১৪:৫৪আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৫৪

চুয়াডাঙ্গা সড়র উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। শনিবার (৩০ জুলাই) দুপুর ১টায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নূরনগর-জাফরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে টুলু হোসেন আনন্দ (২৬) ও কলোনীপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু আলী (২২)। 

আহতরা হলেন—রাজশাহীর বাঘমারা থানার মোহনপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে রনি আহমেদ ও সিরাজগঞ্জ জেলার মুক্তা হাজরা। তারা এভারেস্ট ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ ও মিঠু একই মোটরসাইকলে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। অপররদিকে আরেকটি মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন এভারেস্ট ওষুধ কোম্পারির দুই প্রতিনিধি। এ সময় জাফরপুর যুব উন্নয়ন ভবনের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আনন্দ ও মিঠু। গুরুতর জখম হন রনি ও মুক্তা। পরে তাদর উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা হোসেন জানান, আহতদের মধ্যে রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সুরতহাল শেষে লাশ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম