শৈলকুপায় উপ-নির্বাচন: কেন্দ্রে ভোটারের দেখা নেই

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১২:২১আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২:২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

৯টায় উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা ও কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। এক ঘণ্টায় ওই কেন্দ্রের ১০ বুথে মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৭৬৬ জন।

ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আল আজাদ জানান, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি নেই। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ১০ বুথে ২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শৈলকুপায় উপ-নির্বাচন: কেন্দ্রে ভোটারের দেখা নেই

এদিকে ভোটের আগের রাতে উপজেলার পুরাতন বাখরবা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে জানিক হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দলাদলির জেরে এই ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যান। এরপর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরে লতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারও শূন্য হয়ে যায়।

নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোস্তফা আরিফ রেজা মুন্নু, মোটরসাইকেল প্রতীকের আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ৯৫৪ জন। 

/এসএইচ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী