জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন

মোংলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ১৪:৫৬আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৫:০২

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে সুন্দরবন ও উপকূলীয় এলাকা ডুবে গেছে। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বনাঞ্চল। 

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘গত বুধ ও বৃহস্পতিবার আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হয়। শুক্রবার তিন ফুটের অধিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। এতে করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি থৈ থৈ করছে। তবে এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বনাঞ্চল ডুবে গেছে

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, শুক্রবার মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ফলে আজও স্বাভাবিক জোয়ারের তুলনায় অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হবে মোংলার নিম্নাঞ্চলসহ সুন্দরবন উপকূল। 

করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি থৈ থৈ করছে

তিনি আরও জানান, আজ ভোর ও সকালে মোংলায় বৃষ্টি হলেও দুপুরের পর থেকে রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করছে। শনিবার থেকে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে। 

/এসএইচ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম