“বিএনপি জোট ক্ষমতায় গিয়ে দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করেছিল”

বাগেরহাট প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০২:০৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০২:০৯

“বিএনপি জোট ক্ষমতায় গিয়ে দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করেছিল” বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি জোট ক্ষমতায় গিয়ে দেশের দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করেছিল। এমনকি তারা মংলা বন্দরকে মৃত বন্দরে রুপান্তরিত করেছিল। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে মংলা বন্দরকে পুনরায় জীবন দান করেছে। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে শতকরা ৪০ ভাগ পণ্য খালাস হয় মংলা বন্দর দিয়ে।
শনিবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রশাসন আয়োজিত বিভিন্ন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হেলাল বলেন, যারা এদেশকে বিশ্বাস করে না, তারা এ দেশের ক্ষমতায় এসে লুটপাট করে। এমন কি জামায়াত-বিএনপি ক্ষমতায় গিয়ে টেন্ডার দিয়ে শিক্ষা খাতের হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম, ভাইস চেয়ারম্যান রাশেদুল পুকুল প্রমুখ।

অনুষ্ঠানে বয়ষ্ক ভাতা ১ কোটি ৮৬ লাখ ৬২ হাজার, বিধবা ভাতা ৮১ লাখ ৭৯ হাজার, প্রতিবন্ধী ভাতা ৪৩ লাখ ৩২ হাজার, মুক্তিযোদ্ধাদের অনুদান ৭ লাখ ৬৩ হাজার, কৃতি শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ৪৪ হাজার, দুস্থদের মাঝে দুই হাজার ২০০টি কম্বল এবং কৃষকদের মাঝে ৮টি পাওয়ার টিলার হস্তান্তর করা হয়।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম