ঝড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ ৬৫ জেলেকে উদ্ধার করেছেন ভারতীয় জেলেরা  

সাতক্ষীরা প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ০১:২১আপডেট : ২১ আগস্ট ২০২২, ০১:২১

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ৬৫ জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছেন ভারতীয় জেলেরা। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ৬৫ জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার সাতক্ষীরা বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা। 

বন বিভাগ ও উদ্ধারকৃত জেলেদের ভাষ্যমতে, ঝড়ের কবলে পড়ে বরগুনা ও পাথরঘাটার পাঁচটি মাছ ধরার ট্রলার। এর মধ্যে দুটি ডুবে নিখোঁজ হন ২৪ জেলে। অপর তিনটি ট্রলারে ৪১ জেলে ভাসতে ভাসতে ভারতের সীমানায় পৌঁছায়। ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে বন বিভাগের হলদিবুনিয়া অফিসে পৌঁছে দেন। পাশাপাশি ডুবে যাওয়া দুটি ট্রলারের ২৪ জেলেকে উদ্ধার করে বন বিভাগের হলদিবুনিয়া অফিসে পৌঁছে দেন ভারতীয় জেলেরা।

বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নুর আলম বলেন, ভারতীয় জেলেরা এ পর্যন্ত ৬৫ জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার আমাদের কাছে হস্তান্তর করেছেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে বেশ কিছু মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ৬৫ জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার ভারতীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার করেছে বন বিভাগের হলদিবুনিয়া অফিস। উদ্ধার অধিকাংশ জেলের বাড়ি পিরোজপুর ও বরগুনার পাথরঘাটায়। 
বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উদ্ধারকৃত জেলেদের কাছে থেকে অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

 

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী