দেশি চাল ভারতীয় বলে বিক্রি, জরিমানা দেড় লাখ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ২২:২৬আপডেট : ২২ আগস্ট ২০২২, ২২:২৬

প্লাস্টিকের বস্তায় ভারতীয় মোড়কে দেশি চাল বাজারজাত ও অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে দুটি চালের মিল এবং আড়তকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। দেশব্যাপী চালের মূল্যবৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণ করতে এ বিশেষ অভিযান চালানো হয়। 

অভিযানে উপজেলার মেসার্স একতা ট্রেডার্সের চালের পাইকারি আড়তে ক্রয় বিক্রির ভাউচার না থাকা ও অতিরিক্ত দামে চাল বিক্রির প্রমাণ মেলে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সতর্ক করার পরেও দেশি চালকে ভারতীয় মোড়কে বাজারজাত করা ও যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স দেশ বাংলা অটোমিলকে ৬০ হাজার টাকা একই অপরাধে মেসার্স সততা অটোমিলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ওই তিন প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। যাতে আড়তদার ও মিলাররা চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে এজন্য এ বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের