বিদেশ থেকে আসার ১০ দিনের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগ

খুলনা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ২৩:০৩আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২৩:০৩

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে স্বামী আকাশ খান ওরফে আসাদুলের বিরুদ্ধে স্ত্রী রিক্তা খাতুনকে (১৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টায় তাকে মারধর করা হলে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় মারা যান।

নিহত রিক্তা শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। আকাশ খান ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।

নিহতের মা রোকেয়া খাতুন অভিযোগ করে বলেন, ‘মেয়ের স্বামী আকাশ মালয়েশিয়ায় ছিল। ১০ দিন আগে সে বাড়িতে আসে। এরপর মেয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে বাগবিতণ্ডা লেগেই ছিল। মঙ্গলবার সকালে রিক্তা তার শ্বশুরবাড়ি বৃষ্টিপুরে তরকারি কাটছিল। হঠাৎ জামাই এসে বটি দিয়ে মাথায় কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকড়া প্রাইভেট ক্লিনিকে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমি খবর পেয়ে হাসপাতালে মেয়ের কাছে যাই। এখানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বিকাল ৩টার দিকে মারা যায়।’

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, ‘পারিবারিক কলহের কারণে স্বামীর বটির আঘাতে গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম