বাংলাদেশে ঢুকেই মদ কেনেন ভারতীয় ৩ নাগরিক, পুলিশের হাতে আটক

বেনাপোল প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ১৯:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৫

যশোরের শার্শায় ২০ বোতল বিদেশি মদসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতার ভারতীয় নাগরিকেরা বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসায় আজ বাংলাদেশে এসেছেন। বেনাপোল চেকপোস্টের ডিউটি ফ্রি দোকান থেকে মদগুলো কিনে যশোরের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

আটক তিন জন হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকার তপন দাসের ছেলে উত্তম দাস (২৮), উত্তম দাসের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই সুমন সরকার যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটিকালে একটি ইজিবাইকে সন্দেহভাজন তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করেন। এ সময় তাদের ব্যাগ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেন।

শার্শা থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের