আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণ হবে: ইসি হাবিব

যশোর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৯

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এর জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করবে।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে যশোরের চৌগাছায় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে, বেলা সাড়ে ১১টায় যশোরের চৌগাছা পৌরসভা কার্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম পরিদর্শন করেন ইসি হাবিব। এরপর পৌর মেয়রের কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন।

আহসান হাবিব খান বলেন, ‘ইভিএমে ভোট সুষ্ঠু হবে। এতে কোনও সন্দেহ নেই। যারা প্রশ্ন তুলছেন, তারা না বুঝেই করছেন।’

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে সিসিটিভি, বিএনসিসি, গার্লস গাইড ছাড়াও সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। তারপরও আরও ভালোভাবে কীভাবে ভোট  করা যায়- তেমন পরামর্শ পাওয়া গেলে প্রয়োজনে তা গ্রহণ করা হবে।’

মতবনিময়কালে অন্যদের মধ্যে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম