ভারতে গেলো ৮ মেট্রিক টন ইলিশ

বেনাপোল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৩০ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৬

দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে দুই ট্রাকে আট মেট্রিক টন ইলিশ ভারতে গেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে। এবারের দুর্গাপূজায় ভারতে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে রফতানি হবে।

এর আগে, রবিবার (৪ সেপ্টেম্বর) ৪৯ প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রফতানি করতে পারবে। আজ সন্ধ্যায় প্রথম চালানে আট মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। রফতানিকারক প্রতিষ্ঠান হলো বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ।

আমদানিকারক প্রতিষ্ঠান হলো ভারতের এস আর ইন্টারন্যাশনাল। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে রফতানি হচ্ছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুব রহমান।

তিনি বলেন, ‘ইলিশ রফতানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে এবার দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এসব ইলিশ রফতানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ৪৯টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ প্রথম চালানে দুই ট্রাকে করে ইলিশ গেছে। পর্যায়ক্রমে বাকি ইলিশ রফতানি হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ইলিশ রফতানির নির্দেশনা রয়েছে।’

ট্রাকে করে ভারতে পাঠানো হচ্ছে ইলিশ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রফতানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহারস্বরূপ ইলিশ দিয়েছে। গত বছর দুর্গাপূজায় ১১৫ রফতানিকারক প্রতিষ্ঠানকে ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকট ও রফতানি মূল্যের চেয়ে কেনা মূল্য বেশির কারণে এক হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রফতানি হয়।

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট যুথী এন্টারপ্রাইজের ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘এবার প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯৪৭ টাকা ৩৯ পয়সা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে।’

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, প্রথম চালানে আট মেট্রিক টন আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রফতানি করার জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রাজধানীতে মাদক ব্যবসার জে‌রে নারীকে কু‌পি‌য়ে হত্যা
রাজধানীতে মাদক ব্যবসার জে‌রে নারীকে কু‌পি‌য়ে হত্যা
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা