খাদ্যে বিষক্রিয়ায় মাদ্রাসার ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৫

খাদ্যে বিষক্রিয়ায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক মাদ্রাসার ১৮ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সবাই কলারোয়ার কলাগাছি মোড়ের মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়্যাহ কওমি মহিলা মাদ্রাসার ছাত্রী।

মাদ্রাসার অধ্যক্ষ অহিদুজ্জামান বলেন, ‌‘মাদ্রাসার বাবুর্চি বৃষ্টির পানি দিয়ে মঙ্গলবার রাতে ভাত ও তরকারি রান্না করেন। রান্না করা ওই খাবার খেয়ে গভীর রাতে দুই শিক্ষার্থী অসুস্থ হয়। এরপর থেকে বুধবার দুপুর পর্যন্ত বমি, পেটব্যথা ও পাতলা পায়খানা শুরু হলে ১৮ শিক্ষার্থীকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বৃষ্টির পানি যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেখান থেকে বিষক্রিয়া হয়ে এই ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।’ 

অসুস্থ কয়েকজন শিক্ষার্থী জানায়, রঙিন কাপড় দিয়ে বৃষ্টির পানি ছেঁকে তারপর ভাত-তরকারি রান্না করা হয়েছে। রঙিন কাপড়ের রঙ পানিতে মিশে খাবারে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। এজন্য আমরা অসুস্থ হয়েছি।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কানিজ ফাতেমা বলেন, ‘বমি, পেটব্যথা ও পাতলা পায়খানায় অসুস্থ হওয়ায় ওই ১৮ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ফুড পয়জনিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে। তারা শঙ্কামুক্ত। পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ১৩ জনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস