মায়ের কোল থেকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট শিশু

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় সিজান নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিজান ওই উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামের শিহাব উদ্দীনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি মোটরসাইকেলে শিশুসন্তানকে নিয়ে শহরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিহাব ও তার স্ত্রী। কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি পিকআপ পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশুটি। এরপর ওই পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত শিহাব ও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রহিম মোল্ল্যা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপের চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি