মোটরসাইকেল ‘রেসে’ প্রাণ গেলো ৩ তরুণের

কুষ্টিয়া প্রতিনিধি 
০৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৬

কুষ্টিয়ার সদর উপজেলার বটতলে মোটরসাইকেল নিয়ে রেসের সময় সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-খুলনা সড়কের বটতল আনসার ক্যাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার কুমারগাড়া গ্রামের রিয়াজ কবিরের ছেলে ফারুক হোসেন (২৪), একই এলাকার মনোয়ার হোসেনের ছেলে রাহুল (২৩) ও যুগিয়া এলাকার খালেকের ছেলে জুয়েল (২০)। আহত হয়েছে উপজেলার চৌড়হাস কলোনিপাড়া এলাকার লোকমান হেসেনের ছেলে বিপ্লব হোসেন (২৪)।

স্থানীয় জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলমগীর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে রেস দিচ্ছিলেন তারা। এই সময় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়ার সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. খুরশিদ আনোয়ার বলেন, রাতে চার-পাঁচজন তরুণ মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করার সময় সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম