বঙ্গোপসাগরে নিম্নচাপ: বেড়েছে জোয়ারের পানি, নিরাপদে সরতে মাইকিং

বাগেরহাট প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৮

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বাগেরহাটে থেমে থেমে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। জেলা নদ-নদীতে বেড়েছে জোয়ারের পানি। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে দুবলার চর এলাকা। মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, মোংলা বন্দরের পশুর নদী উত্তাল থাকায় সবাইকে মাইকিং করে সতর্ক করছে কোস্ট গার্ড। জেলেদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

সংস্থাটির সুন্দরবন পূর্ব বনবিভাগের টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার বলেন, মঙ্গলবার জলোচ্ছ্বাসে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। সকাল থেকে দুবলার চর এলাকায় বৃষ্টিপাতসহ ঝোড়ো হাওয়া বইছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সাগর উত্তাল থাকায় প্রায় অর্ধশত ট্রলার দুবলার চর, ভোখালী, ভাঙ্গার খাল ও মেহেরআলী খালে নিরাপদে আশ্রয় নেওয়া হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের সদরদফতরের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেনেন্ট কমান্ডার মেসবাহ উদ্দিন জানান, তারা জেলেদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়েছেন। সতর্কতার সঙ্গে টহল অব্যাহত রেখেছেন। এ ছাড়াও মৎস্যজীবী ও জেলেদের সঙ্গে বৈঠক করে করণীয় জানিয়ে দিচ্ছে। এই দুর্যোগে কোস্টগার্ড তাদের পাশে আছে।

/এফআর/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান